শনিবার, ২৮ মার্চ ২০২৬
শনিবার, ২৮ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় - গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন
advertisement
জাতীয়

গৌরবময় বিজয়ের মাস শুরু


আজ ১ ডিসেম্বর। শুরু হয়েছে বিজয়ের মাস। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে আজ থেকে ৫৩ বছর আগে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড ও সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। ১৯৫২ সালে ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, তা এক রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীনতায় পূর্ণতা পায়।

বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হওয়ার পাশাপাশি বহু তরতাজা প্রাণ বিসর্জন আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন একই সঙ্গে বেদনাবিধুরও। সমগ্র জাতিকে মেধাহীন করে দেওয়ার এ ধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই।

১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ আর ভারতীয় মিত্র বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর জল, স্থল ও আকাশপথে সাঁড়াশি আক্রমণের মুখে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের খবর চারদিক থেকে ভেসে আসতে থাকে। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

মহান এই বিজয়ের মাস উদযাপনে অন্যান্য বছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের কর্মসূচির বিষয়ে এখনও জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনে দুই দফা অভিযান: জরিমানা ও কারাদণ্ড

গণধর্ষণ মামলার প্রধান আসামি দোয়ারাবাজারের অমল দাস গ্রেফতার

শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহত্তর জৈন্তা টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে নতুন নেতৃত্ব

গানে গানে দিরাইয়ে শুরু বাউল সম্রাট শাহ আব্দুল করিম লোক উৎসব

কুলাউড়া বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এমপিরা কবে বাসভবন পাবেন, জানালেন চিফ হুইপ

যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ পন্থায় সমাধান খোঁজার আহ্বান জামায়াত আমিরের

আইএফইএস প্রতিনিধি দলের মতবিনিময় গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব অদ্ভুত বিষয়: সাইফুল আলম খান এমপি

বানিয়াচংয়ের গুনই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক নারী নিহত, আহত কয়েকজন