শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময় কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন হত্যা মামলার বাদীকে হুমকির প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন
advertisement
জাতীয়

মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে তিনজনের লাশ দেশে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস এম তারেকের লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

এ সময় প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশির ভিসা নিয়ে জটিলতা হচ্ছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সরকার কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।

এছাড়া যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশি প্রবাসীরা যেন নিরাপদে থাকেন, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

এ সময় নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি জানান, নিয়ম অনুযায়ী এখন দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা দিচ্ছি। সঙ্গে আরো ৫০ হাজার টাকার চেক দিয়েছি। এছাড়া ইন্স্যুরেন্স অনুযায়ী পরবর্তীতে তার পরিবারকে ১০ লাখ টাকা বুঝিয়ে দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

কমলগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ ও বালুভর্তি ট্রাক আটক

অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনায় অনেক উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হয়েছে: আমিরে জামায়াত

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

প্রতিবেশীদের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনীতিতে আগ্রহী ইরান: স্পিকার

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত

স্বেচ্ছায় অবসর গিয়ে বরখাস্তের খরা কাটলেন ইসি কর্মকর্তা

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবুরের মতবিনিময়

কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

হত্যা মামলার বাদীকে হুমকির প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন