বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
জাতীয়

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

চব্বিশের জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে।

শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘কিংসলি ন্যাপলি’ গত ৩০ মার্চ ইমেইলের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। চিঠিতে বর্তমান বিচার প্রক্রিয়াকে ‘অন্যায্য ও অবৈধ’ হিসেবে অভিহিত করে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ড লঙ্ঘনের অভিযোগ
আওয়ামী লীগ সভাপতির আইনজীবী দলের দাবি, শেখ হাসিনার অনুপস্থিতিতে পরিচালিত এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। চিঠিতে বলা হয়, যে পরিবেশে এই বিচার সম্পন্ন হয়েছে তা ছিল রাজনৈতিকভাবে ‘বৈরী’। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মী ও আইনজীবীদের গ্রেপ্তার ও হেনস্থার বিষয়টি বিচারিক স্বচ্ছতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

আইনজীবী দলের চার যুক্তি
চিঠিতে দণ্ড বাতিলের পক্ষে প্রধানত চারটি যুক্তি তুলে ধরা হয়েছে:
১. বিচার বিভাগের স্বাধীনতার অভাব।
২. প্রসিকিউশনের চরম পক্ষপাতিত্ব।
৩. যথাযথ আইনি প্রক্রিয়া ও আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা।
৪. আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করেই সাজা প্রদান।

ল ফার্মটির ভাষ্যমতে, এই বিচ্যুতিগুলো সম্মিলিতভাবে বিচারিক ফলাফলকে অবৈধ করে তুলেছে। এছাড়া ১৯৭১ সালের যুদ্ধের অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের ম্যান্ডেট সংশোধন করে জুলাই আন্দোলনের বিচার করাকে ‘এখতিয়ার বহির্ভূত’ বলে মন্তব্য করা হয়েছে।

প্রসিকিউশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
চিঠিতে তৎকালীন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার আগের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং বিচার চলাকালে আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বানের বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়। এছাড়া প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ করেছে বলে দাবি করেছে কিংসলি ন্যাপলি।

অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার ও মানবাধিকার উদ্বেগ
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে গত বছরের ১৭ নভেম্বর ১৪০০ জন হত্যার উসকানি ও নির্দেশ দেওয়ার দায়ে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। শেখ হাসিনার আইনজীবীদের দাবি, তাকে অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং কোনো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থার উদ্বেগের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, এ ধরনের বিচার ‘তাৎক্ষণিক মৃত্যুদণ্ড’ কার্যকর করার শামিল।

১৪ দিনের আল্টিমেটাম
চিঠিতে অবিলম্বে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিচার পরিচালনার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে শেখ হাসিনার আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে এসব বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৪ দিনের মধ্যে জানাতে অনুরোধ করেছে কিংসলি ন্যাপলি।

এই চিঠির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের মন্তব্য জানা যায়নি।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর