জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে পাকিস্তানের হাইকমিশনার গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৈঠকে উভয়েই চলমান বৈশ্বিক সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।