সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ হবিগঞ্জে মাত্র ১৮৫ টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত অর্ধশতাধিক কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হবিগঞ্জে ওএমএসের চাল পাচার: সাবেক ছাত্রদল নেতা রতন কারাগারে যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে: কাইয়ুম চৌধুরী মৌলভীবাজারে নিখোঁজের ২ দিন পর মিলল কিশোরের মরদেহ এডভোকেট মনিরের ওপর হামলা: সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন সিলেটের নবনিযুক্ত ৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সিলেটের কাজিরবাজার থেকে গ্রেপ্তার রাব্বি ও রায়হান
advertisement
জাতীয়

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার

১/১১ সরকারের সময় ডিজিএফআইয়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত কর্মকর্তা লে. কর্নেল মো. আফজাল নাছের (৬১) গ্রেপ্তার হয়েছেন। রোববার দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ কিংবা কোন মামলায় তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জানা গেছে, মো. আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত হন। তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সামরিক বাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তিনি ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন, যা ১/১১ সরকারের সময়কাল হিসেবে পরিচিত।

ব্যক্তিগত জীবনে তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার মুজির খিল গ্রামের বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হতে পারে।

এই সম্পর্কিত আরো

সিলেটে পুলিশের অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ

হবিগঞ্জে মাত্র ১৮৫ টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারীসহ আহত অর্ধশতাধিক

কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে ওএমএসের চাল পাচার: সাবেক ছাত্রদল নেতা রতন কারাগারে

যাদুকাটা নদীতে ভেসে উঠলো কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে: কাইয়ুম চৌধুরী

মৌলভীবাজারে নিখোঁজের ২ দিন পর মিলল কিশোরের মরদেহ

এডভোকেট মনিরের ওপর হামলা: সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

সিলেটের নবনিযুক্ত ৩ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সিলেটের কাজিরবাজার থেকে গ্রেপ্তার রাব্বি ও রায়হান