রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
advertisement
জাতীয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের সহযোগিতার আশ্বাস

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে। এছাড়াও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রোববার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল এ বিষয়ে কথা বলেন।

বৈঠকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 'ফ্যামিলি কার্ড' বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফামিলি কার্ড ইস্যু করা হয়েছে যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি।

বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

বৈঠকে উভয় পক্ষ বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিষয়ের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার