রবিবার, ২৯ মার্চ ২০২৬
রবিবার, ২৯ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু - নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন মিয়া গোলাম পরওয়ারের - বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার
advertisement
জাতীয়

বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার স্বর্ণের বার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্টের শৌচাগার থেকে ১৫৩টি স্বর্ণের বার জব্দ করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

রোববার এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, শনিবার রাতে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রাত ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-৩৪৮) শাহজালাল বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সি-২-এ অবতরণ করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানটিকে অবতরণের আগে থেকেই সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভসেকের সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে শৌচাগারের প্যানেল খুলে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মোট ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রতিটি স্বর্ণের বারের ওজন ১১৬ গ্রাম, যার মোট ওজন ১৭ কেজি ৭৮৪ গ্রাম; এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।

জব্দ করা স্বর্ণের বারগুলো শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে বিস্তারিত তদন্ত কার্যক্রম শুরু করেছে সংস্থাটি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে মসজিদ ও মাজারে চুরি

ভূমধ্যসগেরে সুনামগঞ্জের ১২ জনের মৃত্যু নৌকাটি পথ হারিয়ে সাগরে ছিল ছয় দিন, সাগরেই ফেলে দেওয়া হয় সবার লাশ

ঝড়ে ক্ষতিগ্রস্ত হকার্স শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক

ইউরোপীয় ইউনিয়নের লোহিত সাগরে সতর্কতা জারি কেন

মিয়া গোলাম পরওয়ারের বিজেপি সভাপতির বাংলাদেশের অখণ্ডতা বিরোধী বক্তব্যে উদ্বেগ প্রকাশ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ জামায়াতের

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

সংসদে কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার