বুধবার, ২৫ মার্চ ২০২৬
বুধবার, ২৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক উপদেষ্টা জাহেদ উর রহমান - ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা ঈদের ছুটিতে শাহজালালে কোটি টাকার মালামাল জব্দ অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি - শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি দেড় যুগ পরে স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, সবার জন্য উন্মুক্ত স্বাধীনতা দিবসে যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানালেন মন্ত্রী স্বপন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
advertisement
জাতীয়

স্বাধীনতা দিবসে যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬শে মার্চ সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না।

এ সময় আগারগাঁও, বেগম রোকেয়া সরণি, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ডাইভারশন কার্যকর করা হবে।

ওইদিন সকালে জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া, বিকেল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করা হয়েছে, যার কারণে ওই এলাকাতেও যান চলাচলে প্রভাব পড়তে পারে।

এই সম্পর্কিত আরো

লাইসেন্স নেই ও নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো দুই হাসপাতাল-ডায়াগনস্টিক

উপদেষ্টা জাহেদ উর রহমান ২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা

ঈদের ছুটিতে শাহজালালে কোটি টাকার মালামাল জব্দ

অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

দেড় যুগ পরে স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, সবার জন্য উন্মুক্ত

স্বাধীনতা দিবসে যেসব সড়কে যান চলাচল সীমিত থাকবে

জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানালেন মন্ত্রী স্বপন

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল করে প্রজ্ঞাপন

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি