আকর্ষণীয় অফার নিয়ে আবার চালু হচ্ছে নবীন ফ্যাশনের শো-রুম। পুনরায় শো-রুমের কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন নবীন ফ্যাশন। বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুকে পেজে এই ঘোষণা দেওয়া হয়। এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে জানায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
নবীন ফ্যাশনের ফেসবুক পেজে জানানো হয়, মগবাজার শাখা ব্যতীত অন্যান্য সব শাখায় টানা ১৫ দিনব্যাপী ঈদ উৎসব চলবে। বিভিন্ন আকর্ষণীয় অফার ও বিশেষ আয়োজন থাকবে ক্রেতাদের জন্য ।
নবীন ফ্যাশন কর্তৃপক্ষ জানায়, ‘ এমপি হাসনাত আবদুল্লাহ এর হস্তক্ষেপে মগবাজার শাখা ব্যতীত সকল শাখা খোলা থাকবে। নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে ঈদ উৎসবের আকর্ষণীয় অফার জানাবেন।’
এর আগে মঙ্গলবার রাতে নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান তার ফেসবুক আইডিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি স্ট্যাটাস দেন।