সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’ ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল - বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মুশফিকুল আনসারীর

সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বিরুদ্ধে অসহযোগিতা ও প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ এনেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বিশেষ করে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়ায় বাধা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।

পোস্টে মুশফিকুল ফজল আনসারী লিখেছেন, একটি নিউজ ফিডে তিনি দেখেছেন সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকি জাতিসংঘে চাকরি খুঁজছেন। তবে খবরটির সত্যতা যাচাই করেননি এবং এতে তার ব্যক্তিগত আগ্রহও নেই। কেননা শুরু থেকেই তার বিভিন্ন দায়িত্ব পালনে বাধা এসেছে বলে দাবি করেন তিনি। মেক্সিকোতে নিয়োগ, জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ এবং ভোটের আগে দেশে না আসার পরামর্শসহ নানা বিষয়ে প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদনের প্রসঙ্গ তুলে তিনি জানান, জাতিসংঘের এক বিদেশি সহকর্মীর উৎসাহে তিনি আবেদন করার সিদ্ধান্ত নেন। লাটভিয়ার মিস ব্র্যান্ডস কেহরিসের মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়। বিষয়টি তিনি সরকারপ্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করলে, তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পররাষ্ট্র উপদেষ্টাও প্রাথমিকভাবে আবেদন করতে সম্মতি দেন।

তিনি উল্লেখ করেন, এ ধরনের পদে সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন ও নোট ভারবাল প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্র সহযোগিতায় আগ্রহী থাকলেও তিনি বাংলাদেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন। আবেদন পাঠানোর পরপরই পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে ‘not to proceed’ বার্তা পান বলে দাবি করেন তিনি। জবাবে তিনি জানান, আবেদন ইতোমধ্যে পাঠানো হয়েছে। এরপর থেকে তার ফোন কল আর গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন।

মুশফিকুল ফজল আনসারী বলেন, আবেদন করলেই নিয়োগ নিশ্চিত হয় না, তবে নিজের দেশের ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি হতাশ। বিষয়টি তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগাভাগি করলে তিনিও বিস্ময় প্রকাশ করেছিলেন বলে জানান। তবে তাকে বিব্রত করতে সরাসরি হস্তক্ষেপ চাননি।

তিনি আরো দাবি করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয়— তিনি নির্বাচিত হবেন না, তাই সমর্থন দেওয়া হয়নি। অথচ এ প্রক্রিয়ায় কোনো ভোটাভুটি নেই; সদস্য রাষ্ট্র মনোনয়ন দিলে জাতিসংঘ শর্টলিস্ট করে সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়।

পোস্টের শেষে তিনি আক্ষেপ করে বলেন, নিজের দেশের সমর্থন না পেলেও অনেকে এখন বিভিন্ন পদ পাওয়ার জন্য তৎপর। দায়িত্ববোধের কারণে সব বিষয় এখনই প্রকাশ করছেন না, তবে সময় হলে বিস্তারিত জানাবেন এবং একটি বই লিখছেন বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর তৎকালীন অন্তর্বর্তী সরকার মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই তিনি এ দায়িত্ব পালন করে আসছেন।

এই সম্পর্কিত আরো

দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল

সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে

জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী