বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
জাতীয়

ভোটগ্রহণ শেষ, আসতে শুরু করেছে ফলাফল

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। সারাদেশের সকল কেন্দ্র থেকে আসনভিত্তিক ভোটের ফলাফল আসতে শুরু করেছে। ঘন্টা দুয়েকের মধ্যে হয়তো জানা যাবে আগামীর সংসদে কে কোন সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশব্যাপী সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরামহীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। দেশের অসংখ্য আসনের ফলাফল আসতে শুরু করেছে গণমাধ্যমের পর্দায়। 

আওয়ামী লীগ ছাড়া এবারের নির্বাচনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জামায়াত ও এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। যদিও গণঅধিকার পরিষদ সহ কিছু রাজনৈতিক দল বিএনপির সাথে আসন সমঝোতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সারাদেশে নির্বাচন কেন্দ্রীক কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল প্রান্তের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। 

ভোট সুষ্ঠু করতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে। মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটগ্রহণকে গ্রহণযোগ্য করতে সরকারের প্রাণপণ প্রচেষ্টার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে দেশব্যাপী মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের ভোটে পৌনে ১৩ কোটিরও বেশি ভোটার তালিকাভুক্ত ছিলেন। নতুন এক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তরুণ ভোটারদের প্রত্যাশার কথাও উঠে এসেছে ভোটের সারাদিন জুড়ে। 

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর