বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নানাবাড়ি থেকে নিখোঁজ, নদীতে ভেসে উঠল তাইবার মরদেহ নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের সব রাজনৈতিক দলকে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার দিরাই-শাল্লায় হিন্দু ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বিএনপির দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা রয়টার্সের বিশেষ প্রতিবেদন - চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা! সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার জাতির উদ্দেশে সিইসি - গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন ১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি
advertisement
জাতীয়

জাতির উদ্দেশে সিইসি

গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন

রাজনৈতিক দল ও প্রার্থীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ঠিক সাড়ে ১২ ঘণ্টা আগে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীকাল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ঐতিহাসিক মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহিদদের। আরও স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, এ নির্বাচনে ভোটদান শুধু আমাদের নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সবাই সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে, আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন।’


সিইসি বলেন, ‘ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এ মহতি ব্যবস্থাকে সহযোগিতা করে স্বার্থক করে তুলুন।’


তিনি বলেন, ‘প্রিয় ভোটারগণ, আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যেকোনো অনুভিপ্রেত ঘটনা মোকাবিলায় নির্বাচনি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারবো এ প্রত্যাশা ব্যক্ত করি।’

এই সম্পর্কিত আরো

নানাবাড়ি থেকে নিখোঁজ, নদীতে ভেসে উঠল তাইবার মরদেহ

নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

সব রাজনৈতিক দলকে সংযমের আহ্বান প্রধান উপদেষ্টার

দিরাই-শাল্লায় হিন্দু ভোটারদের কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বিএনপির

দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রয়টার্সের বিশেষ প্রতিবেদন চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা

সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার

জাতির উদ্দেশে সিইসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন

১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি