বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা রয়টার্সের বিশেষ প্রতিবেদন - চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা! সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার জাতির উদ্দেশে সিইসি - গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন ১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জামায়াতের চিঠি সিলেটে ভোটের নজরদারিতে থাকবে এসএমপি'র ১০টি ড্রোন সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট? যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে
advertisement
জাতীয়

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার সংসদ নির্বাচন ও গণভোট একইসঙ্গে হবে। 

এদিকে ছোট্ট ভুলের কারণে বাতিল হয়ে যেতে পারে ব্যক্তির ভোট। এজন সতর্কতার সঙ্গে ভোট দিতে হবে। সেজন্য ভুলগুলো সম্পর্কে আগে থেকেই সতর্ক থাকতে হবে ভোটারদের।

ভোট দেওয়ার ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করতে হবে
১. সঠিক স্থানে সিল: ব্যালট পেপারের একপাশে থাকবে প্রার্থী ও একপাশে মার্কা। সিল দিতে হবে মার্কার ওপরে। তবে সিল যদি নির্ধারিত স্থানের বাইরে চলে যায়, তাহলে ভোট গণনার সময় বিভ্রান্তি তৈরি হতে পারে। এর ফলে আপনার ভোটটি গণনার সময় বাতিল হয়ে যেতে পারে।

২. সঠিক উপায়ে ব্যালট ভাঁজ: সিল দেওয়ার পরে ব্যালট পেপারটি ভাঁজ করার পালা। এসময় প্রথমে কাগজটি একবার লম্বালম্বি ভাঁজ দেবেন, তারপর ওপর দিকে। তা না করলে, ব্যালট ভাঁজ করার সময় সিলের কালি ওপর পাশের মার্কায় লেগে যেতে পারে। এক্ষেত্রেও আপনার ভোটটি বাতিল হতে পারে, কারণ তখন একাধিক প্রার্থীর মার্কার ওপর সিলের দাগ দেখা যাবে।

৩. একাধিক সিল মানেই ভোট বাতিল: মনে করেন, আপনার এলাকার আসনের একাধিক প্রার্থীকে আপনার পছন্দ। ভোটকেন্দ্রে সেই বিভ্রান্তি থেকেই আপনি দু’জনের মার্কাতেই সিল দিয়ে দিলেন। ব্যস! আপনার ভোটটি একেবারেই পানিতে গেল। তাই গোপন কক্ষে ব্যালট হাতে যাওয়ার আগেই মনস্থির করে নিন কাকে আপনি আপনার প্রতিনিধি হিসেবে দেখতে চান।

৪. ভোটারকে চেনার উপায় ব্যালটে থাকা: কোনো ভোটার যদি কলম বা পেনসিল দিয়ে ব্যালট পেপারে কোনো চিহ্ন দেন, টিক দেন বা সই করেন তাহলে সেই ব্যালটটি আর গ্রহণযোগ্য থাকে না। শুধুমাত্র ভোটকেন্দ্র থেকে দেওয়া নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত সিলের কালি মার্কার ওপর নির্দিষ্ট স্থানের মধ্যে থাকলেই আপনার ভোটটির উদ্দেশ্য পূরণ হবে।

৫. ব্যালট পেপারের ক্ষতি: ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যদি আপনার ব্যালট পেপারটি ছিঁড়ে যায়, তাহলেও বাতিল হবে আপনার ভোট।

৬. ব্যালটে লেখালেখি: অনেকে না জানার কারণে, ক্ষোভ বা রাগ থেকে অথবা মজা করে অনেক সময় ব্যালটে কিছু লিখে ফেলেন। যেমন- কোনো দাবি, স্লোগান, অভিযোগ বা বার্তা। এমন কারণেও ব্যালটি বাতিল বলে ধরে নেওয়া হবে।

৭. ব্যক্তির পরিচিতি: ব্যালটে যদি ভোটারকে চেনার কোনো উপায়, তার পরিচিতি বা কোনো সাংকেতিক চিহ্ন থাকে তাহলেও ভোট বাতিল হয়।

এই সম্পর্কিত আরো

দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

রয়টার্সের বিশেষ প্রতিবেদন চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জন্য মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ইসির সতর্কবার্তা

সিলেটের সোবহানীঘাটে বাসা থেকে সংঘর্ষের সরঞ্জাম উদ্ধার

জাতির উদ্দেশে সিইসি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেবেন

১ জাল ভোটে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে থাকছে আরও যেসব শাস্তি

সুনামগঞ্জ-৪ আসনে সেনাবাহিনী মোতায়েনের দাবিতে জামায়াতের চিঠি

সিলেটে ভোটের নজরদারিতে থাকবে এসএমপি'র ১০টি ড্রোন

সিলেটের কোন কেন্দ্রে আপনার ভোট?

যেসব কারণে আপনার ভোট বাতিল হতে পারে