বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
জাতীয়

ভোটের মাঠ মনিটরিংয়ে বিমানবাহিনীর মানুষবিহীন আকাশযান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের মাঠ সার্বক্ষণিক পর্যবেক্ষণে মানুষবিহীন আকাশযান (ইউএভি) ব্যবহার করা হচ্ছে। দেশের আকাশসীমার ভেতরে এসব ইউএভি মোতায়েন রেখে পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।

তারা জানান, নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ বিমান বাহিনী ৩৭৩০ জন সদস্য মোতায়েন করেছে। বিমান বাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইএসআর (ISR) রোলে একাধিক ইউএভি মোতায়েন রয়েছে।

মোতায়েন করা ইউএভিগুলো আকাশ থেকে ভূমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে সক্ষম। কর্মকর্তারা বলেন, এসব ইউএভি দেশের আকাশসীমা রক্ষায় একটি কৌশলগত সম্পদ (স্ট্র্যাটেজিক অ্যাসেট) হিসেবে কাজ করছে এবং বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে।

এদিকে নির্বাচন কমিশন এক নির্দেশনায় বিমান বাহিনীকে আকাশ থেকে ভোটকেন্দ্রগুলোর লাইভ ভিডিও ফিড কেন্দ্রীয় মনিটরিং সেল ও প্রধান উপদেষ্টার দপ্তরে প্রদর্শনের ব্যবস্থা করতে বলেছে।

এসআর

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর