বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার প্রতিবাদ এমআরএর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ফলে সংবাদ সংগ্রহে নিয়োজিত মাল্টিমিডিয়া ও মোবাইল সাংবাদিকেরা ভোটকেন্দ্রের চারপাশে ৮০০ গজের মধ্যে প্রবেশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এমআরএর মতে, এ সিদ্ধান্ত সংবাদ সংগ্রহ ও প্রচারে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং এটি সংবিধানস্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি।

সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘এই সিদ্ধান্ত কার্যকর হলে সংবাদ সংগ্রহ ও প্রচার কার্যক্রম ব্যাহত হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়ে মাল্টিমিডিয়া সাংবাদিকেরা দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রেখে দেশবাসীকে তথ্য জানিয়ে আসছেন।’

তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন জাতীয় সংকট ও গুরুত্বপূর্ণ ঘটনায় মাল্টিমিডিয়া সাংবাদিকেরা দায়িত্বশীল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতিকে তথ্য জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ বর্তমান সিদ্ধান্ত তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে।

এমআরএর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, ‘মোবাইল ফোন ছাড়া মাল্টিমিডিয়া সাংবাদিকদের পক্ষে ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ কার্যত অসম্ভব। এতে গণমাধ্যমের স্বাধীনতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সাংবাদিকদের মোবাইল ফোনসহ ভোটকেন্দ্রে প্রবেশ ও দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

এমআরএ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্ব পালনের পথ সুগম করবে।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর