বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় - সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর
advertisement
জাতীয়

ভোটকেন্দ্র ধূমপানমুক্ত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের পরিবেশ সুষ্ঠু, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণ চলাকালে কোনো ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না। ভোটার, প্রার্থী, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এছাড়া সিদ্ধান্তটি কার্যকর করতে রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে ধূমপান নিষিদ্ধ সংক্রান্ত নোটিশ প্রদর্শনেরও নির্দেশনা রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ধূমপানমুক্ত ভোটকেন্দ্র নিশ্চিত করা হলে ভোটারদের জন্য একটি স্বাস্থ্যকর, স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন পরিচালনাও হবে আরও সুশৃঙ্খল।

এই সম্পর্কিত আরো

বিশ্বকাপের আগেই বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ইসরায়েলে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

অতিরিক্ত তেল মজুদ, সিলেটে পেট্রোল পাম্পকে জরিমানা

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

কুলাউড়ায় কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়ি-ঘর