বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
জাতীয়

শপথ নিলেন ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (১০ জানুয়ারি) সামাজিকমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন। মার্কিন সিনেট গত ডিসেম্বরে তাঁকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেয়। গত ১৯ ডিসেম্বর লিংকডইনে দেয়া এক পোস্টে ক্রিস্টেনসেন নিজেই সিনেটের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বছরের ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন।

শপথ নেবার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরো নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ