বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম
advertisement
জাতীয়

অনির্দিষ্টকালের জন্য সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট স্থগিত

উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম এবং বহরের রক্ষণাবেক্ষণ প্রয়োজনের কথা উল্লেখ করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ও ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে স্থগিতের ঘোষণা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সয়ের।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। বিদ্যমান উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সার্বিক পরিচালন দক্ষতা বাড়ানোর লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমান জানায়, একাধিক উড়োজাহাজ দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে যাওয়ার পাশাপাশি আসন্ন হজ ফ্লাইট পরিচালনায় উড়োজাহাজ বরাদ্দের প্রয়োজন থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট স্থগিত থাকবে।

যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা দেওয়া হবে।

এছাড়াও ঢাকা-সিলেট-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ভ্রমণ ব্যবস্থা, ফ্লাইটের তারিখ পরিবর্তন এবং টিকিট ফেরতের সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। যাত্রীদের সহায়তার জন্য ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় কার্যালয়, কল সেন্টার অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান যাত্রীদের সহযোগিতা কামনা করেছে এবং ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালু হলে যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

টালবাহানা না করে পূর্ণাঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন করুন: ছাত্রশিবির

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ড. ইউনূসের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি: কৃষিমন্ত্রী

শুক্রবারেও চলবে সংসদ অধিবেশন

জন্মভূমির সেবা করতে ফিরে আসতে চান প্রবাসী উদ্যোক্তা যোশেফ দাশগুপ্ত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

উপজেলা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু, চেয়ারম্যান পদে লড়বেন সাইফুল ইসলাম