বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা
advertisement
জাতীয়

ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ ঘুরে কলকাতায় ৫ ফ্লাইট

ঘন কুয়াশার প্রভাবে মধ্যরাতের পর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। রানওয়ে স্পষ্ট দেখা না যাওয়ায় ঢাকায় অবতরণ করতে না পেরে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামতে বাধ্য হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতায় অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রাত ১টার পর থেকেই ফ্লাইট পরিচালনা ব্যাহত হতে শুরু করে। এ সময় কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পাশাপাশি রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটও একই কারণে কলকাতায় অবতরণ করে।

কুয়াশার কারণে আরও কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় ২ থেকে ৪ ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কুয়ালালামপুর ও গুয়াংজু, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইট।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক ও অভ্যন্তরীণ নৌ যোগাযোগে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়ে শীতের তীব্রতাও অনুভূত হতে পারে।

এই সম্পর্কিত আরো

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দুই মাস পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না: জানালো জ্বালানি বিভাগ

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

সংসদ থেকে আবারো বিরোধী দলের ওয়াকআউট

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলমন্ত্রী

প্রেসক্লাব কুলাউড়ার সভাপতিকে প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের পায়তারা