শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
জাতীয়

কবরস্থানে পৌঁছেছে শহীদ হাদির লাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির লাশ কবরস্থানে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানে এসে পৌঁছায়।

তবে নিরাপত্তাজনিত কারণে শবযাত্রায় অংশ নেওয়া কাউকেই কবরস্থানের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সরেজমিনে দেখা গেছে, কবরস্থানের আশপাশের পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশের পাশাপাশি বিজিবি, র‍্যাব, সোয়াট, ডিবি ও সাদা পোশাকধারী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পুরো এলাকায় তল্লাশি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, দাফনকেন্দ্রিক সার্বিক প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে, দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক নামাজে ইমামতি করেন। জানাজায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থানীয় নেতারা অংশগ্রহণ করেন। 

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের