শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়, মন্ত্রী হওয়ার দাবি এলাকাবাসীর মৌলভীবাজার-৪: - বিশাল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সিলেট-৬ - জামানত হারিয়েছেন ৩ প্রার্থী মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান সুজাত মিয়ার আম ও  ছালা দুটি  গেল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল একে অপরকে জড়িয়ে কুশল বিনিময়! - জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
advertisement
জাতীয়

হজযাত্রীদের সুখবর দিল এনবিআর

আগামী বছরের হজযাত্রীদের জন্য প্লেনের টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে সংস্থাটি।

অবিলম্বে এ সুবিধা কার্যকর হবে ও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা থাকবে বলে জানিয়েছে এনবিআর।

হজযাত্রীদের প্লেনের টিকিটের ওপর শুল্ক প্রত্যাহার এবারই প্রথম করা হয়নি। আগেও এনবিআর একাধিকবার এই শুল্ক মওকুফ করেছে। সাধারণত প্লেনের টিকিট বিক্রির সময়ই যাত্রীদের ভ্রমণ কর বা আবগারি শুল্ক সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিয়ে দেওয়া হয়।

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর পাঁচ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হয়েছে।

২০২৬ সালে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

এই সম্পর্কিত আরো