শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়ার বড় জয়, মন্ত্রী হওয়ার দাবি এলাকাবাসীর মৌলভীবাজার-৪: - বিশাল ব্যবধানে জয় পেলেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী সিলেট-৬ - জামানত হারিয়েছেন ৩ প্রার্থী মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য হলেন মুফতি আবুল হাসান সুজাত মিয়ার আম ও  ছালা দুটি  গেল কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির বিজয়ের খুশিতে শোকরানা মাহফিল একে অপরকে জড়িয়ে কুশল বিনিময়! - জামায়াত পরাজিত প্রার্থীর প্রতি বিএনপির জয়ী সাংসদ শকুর কৃতজ্ঞতা সিলেটের ৬টি আসনে কে কত ভোট পেলেন মুক্তাদীরকে মিষ্টিমুখ করালেন হাবিব, ফুল নিয়ে নাছিরের বাসায় শিশির মনির কিমের পর উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন তার কন্যা
advertisement
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসিসহ ৪ কমিশনার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) চার নির্বাচন কমিশনার। ইতোমধ্যে তারা যমুনার অভিমুখে রাওনা দিয়েছেন।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চলতি সপ্তাহেই তফশিল ঘোষণা করা হবে। আচরণবিধি প্রতিপালনে তফশিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‘তফশিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ’ উল্লেখ করে তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদের কোনো সদস্যই পদে বহাল থেকে ভোট করতে পারবেন না। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য।

নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে।

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এ মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে ইসির প্রয়োজন অনুযায়ী।

এই সম্পর্কিত আরো