শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
জাতীয়

শাজাহান খানের মেয়ের নামে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে স্বৈরাচারী শেখ হাসিনার অন্যতম সহযোগী শাজাহান খানের মেয়ে ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এই তথ্য জানান। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

অভিযোগে বলা হয়, ঐশী খানের নামে অনুসন্ধানে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে পারিবারিক ব্যয় হিসেবে দেখা যায় ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকা। মোট ১ কোটি ৮১ লাখ ৭১ হাজার ৯০৪ টাকার বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। দুদক জানায়, তার নামে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য মেলে। অনুসন্ধানে তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানের পরে তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরে তিনি সময় বৃদ্ধির আবেদন করলে নির্ধারিত ২১ কার্যদিবসের সঙ্গে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তবে বাড়তি সময় পেলেও তিনি বিবরণী দাখিল করেননি।

দুদক জানায়, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়া দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪–এর ২৬(২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে ২৭(১) ধারাও প্রযোজ্য হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত