শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক? সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত ‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
advertisement
জাতীয়

নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল ইউজিসি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৯ম গ্রেডের বিভিন্ন পদের বাছাই পরীক্ষা আগামী ৫, ৬ ও ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে আর্থিক লেনদেন বা প্রলোভনমূলক প্রতারণার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। 

ইউজিসি জানিয়েছে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। কোনোভাবেই অর্থ লেনদেন বা অনৈতিক উপায়ে চাকরি পাওয়ার সুযোগ নেই।

প্রতিষ্ঠানটি আরও জানায়, প্রার্থী বা তাদের অভিভাবকদের কেউ যদি চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করে, তাহলে তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এ ধরনের আর্থিক যোগাযোগ ও লেনদেন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার আহ্বান জানায় ইউজিসি। পাশাপাশি অনৈতিক বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ালে এর দায়ভার কমিশন নেবে না বলেও সতর্ক করা হয়।

চাকরিপ্রত্যাশী কিংবা তাদের পরিবার কেউ এমন প্রলোভন বা সন্দেহজনক লেনদেনের তথ্য জানলে সঙ্গে সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী বা ইউজিসিকে জানানোর অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশ্বনাথে স্বর্ণ বিজয়ী তানভীরের সংবর্ধনা আজ

বিশ্বনাথে আগুনে পুড়ে ছাই ব্যবসায়ীর বসতঘর

তামাবিল স্থল বন্দর ঘিরে ‘মিডিয়া যুদ্ধ’—রাজস্ব ফাঁকি নাকি সাফাই নাটক?

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিন্ডিকেটমুক্ত কলিং ভিসা চালুতে বাংলাদেশ–মালয়েশিয়ার ঐক্যমত

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল চায় জামায়াত

‘মাদক আনতে গিয়ে’ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত