বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
খালেদা জিয়ার জন্য ‘উদ্বিগ্ন’ শেখ হাসিনা ‘তালেবানি স্টাইলে নয়, বাংলাদেশি স্টাইলে দেশ চালাবে জামায়াত’ চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া ‘তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন’ গার্ডেন টাওয়ারে অভিযান, ২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ২ অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ১৬ বছর বাংলাদেশ যেন ‘কালো মেঘের নিচে চাপা’ পড়ে ছিল : তারেক রহমান শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও শাহজাহান সব হারানোর কান্নায় সান্ত্বনার স্পর্শ, আহত মানুষের পাশে ব্যারিস্টার আনোয়ার কানাইঘাট নবাগত ওসির মতবিনিময় - আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা চাইলেন ওসি আমিনুল ইসলাম
advertisement
জাতীয়

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির নির্দেশে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী এ আদেশে সাক্ষর করেন।

 

বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

তার নিরাপত্তায় হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি প্রটোকলের অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফের সাতজন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। এ সময় তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। এ ছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের চতুর্থ তলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি অবস্থানে রয়েছেন।

এই সম্পর্কিত আরো

খালেদা জিয়ার জন্য ‘উদ্বিগ্ন’ শেখ হাসিনা

‘তালেবানি স্টাইলে নয়, বাংলাদেশি স্টাইলে দেশ চালাবে জামায়াত’

চিকিৎসায় রেসপন্স করছেন খালেদা জিয়া

‘তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন’

গার্ডেন টাওয়ারে অভিযান, ২৭ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার ২

অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬ বছর বাংলাদেশ যেন ‘কালো মেঘের নিচে চাপা’ পড়ে ছিল : তারেক রহমান

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড : মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও শাহজাহান

সব হারানোর কান্নায় সান্ত্বনার স্পর্শ, আহত মানুষের পাশে ব্যারিস্টার আনোয়ার

কানাইঘাট নবাগত ওসির মতবিনিময় আইনশৃঙ্খলা উন্নয়নে সহযোগিতা চাইলেন ওসি আমিনুল ইসলাম