শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট
advertisement
জাতীয়

ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করায় দুদকের মামলায় ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।


এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপর বিচারক কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন, একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন।


রিমান্ডের আবেদনে বলা হয়, আসামি একজন সরকারি কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার ক্রয়-বিক্রয় করেছেন বলে দেখা যায়। এই কেনা-বেচার সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা উদঘাটন করা প্রয়োজন। এ ছাড়া তার অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিষয়টিও উদঘাটন করতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।


আজ বুধবার ভোরে মতিউর রহমান ও লায়লা কানিজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।


৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ করে। এজন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী- আরিফুল হক

মোহাম্মদগঞ্জ বাজারের ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বণিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

পর্তুগালে বাংলাদেশিদের একীভূতকরণে দূতাবাসের সঙ্গে কাজ করবে পর্তুগাল বাংলা প্রেসক্লাব

দাপ্তরিক খরচ কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না খাবারে সীসা, বিএসটিআইয়ের নজরদারি বাড়ানোর উদ্যোগ

সাংবাদিকের উপর হামলার ঘঠনায় মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর! কারাগারে প্রেরণ

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্বে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার

জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

বিশ্বনাথের করপাড়া গ্রামে প্রবাসীদের ৫০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প, নির্মাণ হচ্ছে সড়ক ও ১২০টি স্ট্রিটলাইট