শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ সিলেটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ফুলেল সংবর্ধনা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিচারিতা প্রতারণার শামিল: সেমিনারে বক্তারা রাজধানীতে এক দিনে তাপমাত্রা বেড়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস হাসিনাকে দেড় বছর কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? তৃণমূলের অভিষেকের প্রশ্ন হামের প্রাদুর্ভাব কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন দিরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু
advertisement
জাতীয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বিধি-নিষেধ নেই : প্রেসসচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বিধি-নিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘তারেক রহমানের আজকের বক্তব্য যে, এখনই দেশে ফেরার বিষয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’, এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হয় যে তার বাংলাদেশ প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধি-নিষেধ রয়েছে কি না?

তিনি লিখেছেন, ‘প্রেসসচিব জানান যে এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই।’ তিনি আরো উল্লেখ করেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের অসুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করেন তারেক রহমান। সেখানে তিনি উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।

রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

এই সম্পর্কিত আরো

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ

সিলেটে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে ফুলেল সংবর্ধনা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের দ্বিচারিতা প্রতারণার শামিল: সেমিনারে বক্তারা

রাজধানীতে এক দিনে তাপমাত্রা বেড়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস

হাসিনাকে দেড় বছর কেন দিল্লিতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে? তৃণমূলের অভিষেকের প্রশ্ন

হামের প্রাদুর্ভাব কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্যমন্ত্রীর

গণভোট নিয়ে আবেগঘন আবেদন জানালেন জুলাই শহীদের বোন

দিরাইয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু