শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ
advertisement
জাতীয়

ঢাকায় আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

রাজধানী ঢাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির।

রুবাইয়াত কবির বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।

গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প হয়। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবারের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ।

বিশিষ্ট ভূতত্ত্ববিদ ও  ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার আজ প্রথম আলোকে বলেন, আজ ভোরের দিকে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। অর্থা গত শুক্রবার পর থেকে এখন আজ পর্যন্ত ৬ দফায় ভূমিকম্প অনুভূত হলো।

অধ্যাপক হুমায়ুন আখতার বলেন, ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার যে ভূমিকম্প হয়েছিল, এটা স্মরণকালের মধ্যে দেশে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। ভূপৃষ্ঠে এত তীব্রতা এর আগে আমরা কখনো অনুভব করিনি। স্বাভাবিকভাবেই ঢাকার নগরবাসী সাংঘাতিক আতঙ্কিত হয়ে পড়েন।
আজও ঘটনাক্রমে ভূমিকম্পের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে খুবই কাছে নরসিংদীর পলাশে। ছয়টির মধ্যে তিনটি ভূমিকম্পরেই উৎপত্তিস্থল হলো নরসিংদী। এই এলাকা হলো বার্মা প্লেট এবং পশ্চিমেরটি ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল বা সাবডাকশন জোন। এর এলাকা বিশাল। আজ সিলেটে ও টেকনাফে যে ভূমিকম্প হয়েছে তাও এই সাবডাকশন জোনের অর্ন্তর্ভূক্ত।

এই সম্পর্কিত আরো

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ‘মাদক সম্রাট’ মনির গ্রেপ্তার

বিশ্বনাথে স্বর্ণজয়ী দেশসেরা ব্যাডমিন্টন খেলোয়াড় তানভীর সংবর্ধিত

সিলেটে হামের ভয়াবহতা: ৫ দিনে ৩ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন আরও ১০১ জন

সিলেটেও ‘হানিট্র্যাপ’, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, জিম্মি দশা থেকে উদ্ধার ২ যুবক

জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও এক

উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন, ঝুঁকিতে জনপথ

বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ, কৃষকের প্রাণপণ চেষ্টায় শেষ রক্ষা

বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও নির্বাচন পরিচালনা কমিটি সম্প্রসারণ