শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ লক্ষ টাকায় রফদফার অভিযোগ - নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
advertisement
জাতীয়

রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসছে সরকার

জুলাই ঘোষণা নিয়ে রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে সরকার। আগামীকাল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এ বৈঠক অনুুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গত ১২ থেকে ১৫ দিন ছাত্রদের জুলাই ঘোষণাপত্রের অবলম্বনে আমরা একটা খসড়া প্রস্তুত করার চেষ্টা করেছি। সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে উঠেনি। তবে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী ও শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলেছি। সবাই একমত আছেন যে ঘোষণাপত্রটি দিতে হবে। কিন্তু ঘোষণাপত্রটি কবে এবং ভেতরে কী কী কন্টেন্ট থাকবে সেই বিষয়ে আমরা এখনও ঐক্যমতে পৌঁছাতে পারিনি। মূলত আগামী বৃহস্পতিবার সর্বদলীয় একটি বৈঠক হবে। বৈঠকের স্থান এখনও নির্ধারণ হয়নি। আশা করছি বৈঠকের মধ্যদিয়ে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা দলিল প্রণিত হবে। সেদিনই সরকার কবে ঘোষণাপত্রটি জারি করবে সেটা স্পষ্ট হবে। আশা করি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা এতে প্রতিফলিত হবে। সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রটি ঘোষিত হবে। তিনি বলেন, ইনফরমালি আমরা অনেকগুলো দলের সঙ্গে কথা বলেছি। অধিকাংশ ক্লজেই উনারা একমত। পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হতে চাচ্ছেন। তারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন। আমাদের ধারণা, ছাত্রদের সম্মতিতে সর্বদলীয় একটা বৈঠক হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসু হবে। 

   
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ। জাতীয় পার্টিকে আমরা কোনো বৈঠকে ডাকিনি। তাদের সাথে এই বিষয়ে তাদের পরামর্শ আমরা যৌক্তিক মনে করছি না। বামপন্থী যেসব সংগঠন গণঅভ্যুত্থানের সহযোগী ছিল উনাদের সাথে অবশ্যই কথা হবে। তিনি আরও বলেন, ৫ই আগস্টের মতো মোমেন্টটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল যারা আছেন বিশেষ করে এডভাইজাররা থাকবেন। এতে সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে। আমরা মনে করি সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। 

এই সম্পর্কিত আরো

বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানালেন সাদমান খান

চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

লক্ষ টাকায় রফদফার অভিযোগ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু

রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক

কোম্পানীগঞ্জে মিডবার ফুটবল আসরের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে কলাবাড়ী জয়ী

বিশ্বনাথের দশঘর ইউপি নির্বাচন: এবারও প্রচারণার কেন্দ্রে প্রবাসীরা, মাঠে ৯ প্রার্থী

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ