রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী? পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার! কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
advertisement
জাতীয়

রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন

‎রাজধানীর রামপুরা টিভি ভবনের সামনে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয় বলে জানা গেছে। বাসটি রামপুরা ইউ লুপ ব্রিজের নিচে পার্কিং অবস্থায় ছিল।

‎ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাতের দিকে বাসে আগুন লাগার সংবাদ পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কীভাবে আগুন লাগানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

‎ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন লাগার সঙ্গে সঙ্গেই আশপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লোকজন নিরাপদ দূরত্বে সরে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করে।

‎পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে বাসে আগুন দেওয়ার এ বিষয়ে জানতে হাতিরঝিল থানা পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরো

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক

দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস