আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় আসামির জন্মদিন উপলক্ষে কেক কাটার ঘটনায় তিনজনকে শোকজ করেছে ট্রাইব্যুনাল প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, গত ১৮ আগস্ট ট্রাইব্যুনালের গারদখানায় কেক কাটার ঘটনা ঘটে। এ সময় আসামিদের স্বজনরা অতিরিক্ত খাবার নিয়ে হাজতখানায় প্রবেশ করেন।
পরে সেখানে কেক কেটে এক আসামির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় কয়েকজন আসামিকে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।