সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’ ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল - বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
প্রবাস

প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল

বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গভীর শ্রদ্ধা, ভাবগম্ভীর পরিবেশ ও যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন, কুয়ালালামপুর-এ পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে দুই পর্বে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রথম পর্বে হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া ইউনেস্কোর সাধারণ কনফারেন্সের প্রেসিডেন্ট প্রেরিত ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়, যেখানে মাতৃভাষাভিত্তিক ও বহুভাষিক শিক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সমান শিক্ষার অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য—“Youth voices on multilingual education”—এর আলোকে বহুভাষিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।


আলোচনায় বক্তব্য রাখেন ড. মোহাম্মদ তারিকুর রহমান, প্রফেসর ও ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট, University of Malaya; জনাব মোহাম্মদ আলী তারেক, সিনিয়র লেকচারার, University of Malaya; Universiti Teknologi Malaysia-এর প্রতিনিধি; মালয়েশিয়ায় প্রথম বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা মিস তিয়াশা কাবেজ এবং NBL Money Transfer-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী হায়দার মর্তুজা।

বক্তারা বিশ্বায়নের যুগে উচ্চশিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে বহুভাষিক দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মাতৃভাষার শিকড়কে দৃঢ় রেখে অন্যান্য ভাষা শিক্ষায় অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কৌশিক সরকার (মাহসা ইউনিভার্সিটি) ও রাশনি উম্মায়া সারা (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া) আলোচনায় অংশ নেন।

হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, “মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। ভাষার অধিকারের জন্য জীবন বিসর্জনের এ ঘটনা সমগ্র বিশ্বে অনুপ্রেরণার উৎস।” তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা জোরদারের আহ্বান জানান।

দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীরা ভাষা আন্দোলনভিত্তিক গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

দুই দেশে দুই স্ত্রী: খোরশেদের ‘ডাবল গেমে’ জিম্মি জাফলং সীমান্ত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ: এমপি নুরুল

সিডনিতে লাল-সবুজের নারীরা, এশিয়ান কাপ জয়কে স্বপ্ন দেখছে

জাফলংয়ে কালা মানিকের ‘বেপরোয়া চাঁদাবাজি’

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

সুনামগঞ্জে নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা

প্রবাসে গর্বের ২১, কুয়ালালামপুরে শ্রদ্ধার ঢল বাংলাদেশ হাই কমিশনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্বপ্ন নিয়ে পর্তুগাল গিয়ে নিথর দেহ হয়ে ফিরলেন জগন্নাথপুরের কামরুল

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী