রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী? পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার! কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
advertisement
আইন-আদালত

অর্থ আত্মসাৎ মামলায় সাকিবকে দুদকে তলব

শেয়ার বাজার সংক্রান্ত মামলার আসামি ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, মো. আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম-দুর্নীতি ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান এবং সেখান থেকে অর্জিত অর্থ লেয়ারিং করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। এ ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর সাকিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুদকের মহাপরিচালক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানসহ মামলার ১৫ জনকে আগামী ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।

গত ১৭ জুন শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান, সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ (ওরফে হিরু) ১৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন দায়ের করেন।

দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে মামলার বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে এবং ওই অভিযোগ সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হবে।

ক্ষমতার পটপরিবর্তনের পর ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরপর ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এই সম্পর্কিত আরো

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক

দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী?

পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বাংলাদেশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ বহাল রাখল অস্ট্রেলিয়া

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হানা: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে

বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস