সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় - ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
advertisement
আইন-আদালত

নাসার নজরুলকে জেলেগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল দুদক

পৃথক দুই মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এ বিষয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর খন্দকার শামীম হোসেন বলেন, অর্থ আত্মসাতের পৃথক দুই মামলায় দুদকের তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

এর আগে গত বছরের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নাসার নজরুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। 

একটি মামলার জিজ্ঞাসাবাদের আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে, ক্ষমতার অপব্যবহার, অপরাধজনক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করেন। ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিরতণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৪৯ টাকা আত্মসাৎ করেন। আত্মসাতকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার জন্য বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর করার দায়ে দণ্ডবিধির ৪০৯/১০৯, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় আসামি নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নজরুল ইসলাম মজুমদারকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

আরেক মামলার আবেদনে বলা হয়, নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জন আসামির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসদাচরণ ও বিশ্বাসভঙ্গ করে অবৈধভাবে ঋণ প্রদানের অভিযোগ রয়েছে। তারা এক্সিম ব্যাংক থেকে ৬১৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাতকৃত টাকার অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপন বা ছদ্মাবৃত্ত করার নিমিত্ত বিভিন্ন হিসাবে স্থানান্তর ও রূপান্তর, হস্তান্তর করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এই সম্পর্কিত আরো

সুহেল চৌধুরী স্মরণে বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল

পূবালী ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখার উদ্যোগে নগদবিহীন ক্যাম্পেইন অনুষ্ঠিত

সুন্দাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহ্যের স্কুলে অবকাঠামো সংকট: গরু-ছাগলের বিচরণে নষ্ট পরিবেশ

বালাগঞ্জে ‘আত-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

ফসলরক্ষা বাঁধে দুর্নীতির বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

হাওরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

সিলেটে মঙ্গলবারের মধ্যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বাস উল্টে হতাহত ৭-৮ জন

সিলেট সীমান্তে ভূমিকম্প অনুভূত

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫