বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা
advertisement
আন্তর্জাতিক

ইসরাইলের নির্বিচার হামলায় ইরানের আরও দুই ক্রীড়াবিদ নিহত

ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনায় হামলার কথা বললেও আদতে দেশটির সাধারণ মানুষের ওপর নির্বিচার বিমান এবং ড্রোন হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। তাদের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত ইরানের আরও দুই ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরাইলি হামলায় দেশটির তরুণ কারাতে খেলোয়াড় হেলেনা গোলামি ও বক্সার রুহুল্লাহ খালেক নিহত হয়েছেন।

লোরেস্তান প্রদেশের হেলেনা গোলামি পেশাদার কারাতে খেলোয়াড় ছিলেন। ইসরাইলি হামলায় তার মৃত্যুর পর ইরানের কারাতে ফেডারেশন তাকে ‘শহীদ’ ঘোষণা করে গভীর শোক প্রকাশ করেছে।

একইভাবে আলবোরজ প্রদেশের জাতীয় পর্যায়ের বক্সার রুহুল্লাহ সালেকও ইসরাইলি হামলায় নিহত হন। গত কয়েক দিনের মধ্যে এ নিয়ে তিনজন ইরানি বক্সার প্রাণ হারালেন। এর আগে নিহত হন সেয়েদ আলী বাঘেরনিয়া (লোরেস্তান) ও রেজা বাহরামি (কেরমানশাহ)।

রুহুল্লাহ সালেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরান বক্সিং ফেডারেশন। এক বিবৃতিতে তারা ইসরাইলের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানায়। 

ইরানের সরকারি তথ্য অনুযায়ী, গত ১৩ জুন শুরু হওয়া ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৩ হাজারেরও বেশি মানুষ।

সরকারের মুখপাত্র জানান, নিহতদের মধ্যে এখন পর্যন্ত কমপক্ষে ২৬ জন ইরানি ক্রীড়াবিদ রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিশ্রুতিশীল ও পেশাদার খেলোয়াড় ছিলেন।

এই সম্পর্কিত আরো

অহিংস মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা বিরোধীদলীয় নেতার

দেশে জ্বালানি তেলের সংকট নেই, দাবি ভারত সরকারের

এখনো মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি: শিবির সেক্রেটারি

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীনতা দিবসে রাজধানীতে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার: সাভারে আখতার

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে জামালগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতা