মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ইরানের হামলায় দুই শতাধিক হতাহত, যা বললেন ইসরাইলি প্রেসিডেন্ট

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জন।  ইরানি হামলায় এ হতাহতের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

আইজ্যাক হার্জোগ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত এবং আরও কয়েক ডজন আহতের ঘটনায় ইসরাইল  ‘খুবই দুঃখজনক’ এবং ‘কঠিন সকাল’ পার করেছে।

উল্লেখ্য, ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের লাইভ আপডেটে নিহতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে। 

ইরানের হামলাকে ‘অপরাধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করে ইসরাইলি প্রেসিডেন্ট আরও লেখেন, তিনি আহতদের সুস্থ হওয়ার জন্য এবং এখনও নিখোঁজ ইসরাইলিদের খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করবেন।

প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরাইল।  এতে ইরানের ছয় বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এসব হামলায় দেশটির তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। 

ইসরাইলের হামলার জবাবে সেদিন থেকেই তেল আবিবে পালটা হামলা চালাচ্ছে ইরান।  শনিবার মধ্যরাত ও রোববার ভোরে দুই দফা হামলা চালায় ইরান।  দ্রুতগতির মিসাইল ব্যবহার করে চালানো এই হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

এছাড়া ইসরাইলের বাত ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকেই নিখোঁজ রয়েছে প্রায় ৩৫ জন। 

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?