মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ইরানের পক্ষ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে যা বলল চীন

ইরানে ইসরাইলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে চীন। এ হামলাকে ইরানের ‘সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন দেশটির জাতিসংঘ প্রতিনিধি ফু কং। 

স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স। 

তিনি বলেন, বর্তমান সংঘাত ইরানের পারমাণবিক আলোচনা প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। ফু কং ইসরাইলকে অবিলম্বে সব সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।  

ফু আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্পূর্ণরূপে সম্মান করা উচিত।

এদিকে শুক্রবার দিবাগত রাতে ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান। এরপর থেকে মধ্যপ্রাচ্যে বড় ধরণের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই ধরনের পদক্ষেপ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানাই যেন তারা উত্তেজনা না বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে।

ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার চীন, বিশেষ করে জ্বালানি ও অবকাঠামো খাতে। চলতি বছরের মার্চে বেইজিংয়ে ইরান ও রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীদের স্বাগত জানায় চীন। সেখানে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?