মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ ‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’ ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান - হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?
advertisement
আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরাইলের ৭ সেনা আহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের অন্তত সাতজন সেনা আহত হয়েছে। শনিবার রাতে মধ্য ইসরাইলে এ হামলা সংঘটিত হয়। খবর এএফপির।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সাতজন সেনা আহত হন বলে ইসরাইলি সেনাবাহিনী স্বীকার করেছে।

সেনাবাহিনীর দাবি, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ইরানের হামলার ভয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন-তারিখ নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।

এদিকে লেবানন ও জর্ডানসহ ওই অঞ্চলের অন্যান্য দেশ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে।

ইরানের পালটা হামলায় ইসরাইলে এ পর্যন্ত তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হয়েছেন বলে স্বীকার করেছে ইসরাইলি মিডিয়া।

এই সম্পর্কিত আরো

শান্তিগঞ্জে নৃশংস হামলা; প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ যুবকের

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি

হাবিবুল বাশার প্রধান নির্বাচক, প্যানেলে নতুন মুখ নাঈম-নাদিফ

‘ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো!’

ভারতে জ্বালানি পরিস্থিতি ‘উদ্বেগজনক’: লোকসভায় মোদি

মার্কিন ও ইসরাইলি ঘাঁটিতে ৭৬ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: আইআরজিসি

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে মধ্যস্থতায় তুরস্ক-মিসর-পাকিস্তান

ইরানে ‘বড় পরিসরে’ নতুন বিমান হামলার দাবি ইসরাইলের

বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান হাসপাতালে অভিযান মঙ্গলবার থেকে, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কী বলছে সরকার?