শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের
advertisement
আন্তর্জাতিক

ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স

এবার ভারত থেকে রকেট লঞ্চার ক্রয় করতে যাচ্ছে ফ্রান্স। সোমবার ভারতীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী ফ্রান্স। এবার তারাই দিল্লির কাছ থেকে কোনো অস্ত্র ক্রয় করতে যাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। উল্লেখ্য, ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ অস্ত্র আমদানীকারক দেশ। তবে বর্তমানে দেশটি প্রতিরক্ষা প্রয়োজনীয়তা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এছাড়া ক্রমাগত প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম রপ্তানিও বৃদ্ধি করেছে।  ২০১১ সালের ২৩শে জানুয়ারি নয়া দিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর ‘পিনাকা’ মাল্টি ব্যারেল রকেট নিক্ষেপক সিস্টেম প্রদর্শন করা হয়। উল্লেখ্য, বুধবার ভারত তাদের প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। 
   


আরেক ভারতীয় কর্মকর্তা জানান, তিন মাস আগে ফ্রান্সের এক প্রতিনিধি দলের সামনে প্রদর্শিত হয় ঘরোয়াভাবে তৈরি ‘পিনাকা’ রকেট সিস্টেম। যার পাল্লা ৯০ কিলোমিটার (৫৬ মাইল)। ওই সময় পিনাকা দেখে সন্তোষ প্রকাশ করে ফ্রান্সের ওই প্রতিনিধি দল। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার মহাপরিচালক উম্মালানেনি রাজা বাবু বলেন, পিনাকার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলমান রেখেছে ফ্রান্স। যদিও এখনো পর্যন্ত চুক্তি হয়নি, তবে এ বিষয়ে আলোচনা চলছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক সম্মেলনে যোগ দিতে সোমবার ফ্রান্সে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দ্বিপক্ষীয় আলোচনায় বসার কথা ওই দুই নেতার। যদিও রকেট উৎক্ষেপকের বিষয়ে সেখানে আলোচনা হবে কি না তা স্পষ্ট নয়। অবশ্য কোনো মন্তব্য করেনি ভারতে অবস্থিত ফ্রান্সের দূতাবাস। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ-এর তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়ার পর ফ্রান্স ছিলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী।

এই সম্পর্কিত আরো

বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস একুশে ফেব্রুয়ারি

প্রেমের টানে সাংহাই থেকে মৌলভীবাজারে চীনা তরুণী

দু’টি আসনের বিপরীতে ১১ দাবিদার, সিলেটের ১১ নেত্রী জোর লবিং

মাদক ও সন্ত্রাস রোধে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জলিলপুর চ্যাম্পিয়ন

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের