শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা
advertisement
আন্তর্জাতিক

নতুন প্রতিকৃতিতে ভিন্নরূপে মেলানিয়া ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের নতুন প্রতিকৃতি প্রকাশ করা হয়েছে। স্বামী ডনাল্ড ট্রাম্পের শপথের একদিন পর হোয়াইট হাউসে তোলা ওই ছবি। সাদাকালো ছবিটিতে কালো বিজনেস স্যুট ও সাদা শার্টে ওভাল কক্ষে প্রতিফলিত হয় এমন এক টেবিলে হাত রাখা অবস্থায় দেখা যায় তাকে। ব্যাকগ্রাউন্ডে ওয়াশিংটন মনুমেন্টের ছবি। এ তথ্য দিয়েছে অনলাইন বিবিসি। মেলানিয়ার এ ছবিটি তোলেন বেলজিয়ামের ফটোগ্রাফার রেজিন মাহাক্স। ২০ বছর ধরে ট্রাম্প পরিবারের ছবি তুলছেন তিনি। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মেলানিয়ার আনুষ্ঠানিক প্রতিকৃতির ছবিও তোলেন তিনি। দ্বিতীয় মেয়াদেও এই ফাস্ট লেডির ছবি তুলতে পারায় সম্মানিত বোধ করছেন বলে জানান তিনি। জানালার পাশে দাঁড়ানো প্রথম ছবিটি অবশ্য হোয়াইট হাউসের ভক্তদের কাছে পরিচিত। তার শারীরিক ভঙ্গি ইঙ্গিত দেয় প্রথম মেয়াদের ক্ষমতা আবার ফেরত আসছে। এছাড়া টেবিলের ওপর রাখা তার হাত একজন ফার্স্ট লেডির যেসব ভূমিকা আছে সেগুলো পালন করতে তিনি প্রস্তুত এমনটাই ইঙ্গিত দেয়। স্যুট থেকে শুরু করে তার অবস্থান সবকিছু সাধারণ নাগরিকদের চোখে প্রেসিডেন্সি সরল করার সম্ভাবনা প্রকাশ করে। যা আরও মানবিক মনে হয়। এই লুক করপোরেট শক্তির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ মনে হয়। যা শপথ গ্রহণের দিন পরা সামরিক বাহিনীর মতো পোশাকের মতো না। ধারণা করা হচ্ছে, এই মেয়াদে হোয়াইট হাউসের জন্য তীব্রভাবে প্রস্তুতি নিয়েছেন মেলানিয়া ট্রাম্প। গতবারে হোয়াইট হাউসে তোলা ছবি থেকে এবারের ছবিতে রয়েছে ভিন্নতা। পোশাকের রং থেকে শুরু করে ছবির পোজ সবকিছুই ভিন্ন। উল্লেখ্য, মেলানিয়া ট্রাম্প নিজে একজন ফ্যাশন মডেল। সমালোচকরা তার পোশাক ও ছবি তোলার পোজ নিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন।

এই সম্পর্কিত আরো

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাজারে অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে হবে: ডিএমপি কমিশনার

রাজনীতিতে ফিরতে মরিয়া আ. লীগ তৎপর ভারতীয় লবি

আজিমপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত রিক্সা চালক নিহত

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দাবি আদায়ের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না: র‌্যাব মহাপরিচালকের

নতুন সরকারের কাছে দোকান কর্মচারীদের ৭ দফা দাবি

কৃষক-প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার: প্রাণিসম্পদ মন্ত্রী

আ.লীগের ধানমন্ডি অফিসের ফটকে শেখ মুজিবের ছবি রেখে স্লোগান

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি! দোকানে দিলেন তালা