বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ - পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর জন্য ওপেকের ১৫০০ কোটি ডলার সহায়তা ঘোষণা আমিরাত ওপেক ছাড়ায় খুশি ট্রাম্প, চাপে সৌদি আরব ইরান যুদ্ধে অচলাবস্থায় হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ফের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিলো ইরান
advertisement
আন্তর্জাতিক

৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২টি ইরানি জাহাজ

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ উপেক্ষা করে গত ৭২ ঘণ্টায় ৫২টি ইরানি জাহাজ নিজ গন্তব্যে পৌঁছেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্যাটেলাইট ট্র্যাকিং ডেটার বরাত দিয়ে আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত পূর্ববর্তী তিন দিনে মোট ৫২টি জাহাজ মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। এর মধ্যে ৩১টি তেলবাহী ট্যাংকার এবং ২১টি পণ্যবাহী জাহাজ রয়েছে। এ ছাড়া এই সময়ে ৩০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে ইরানের নিজস্ব ৬টি ট্যাংকার ও ৫টি কার্গো জাহাজ ছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ ঘোষণা করেন। তবে ইরানের দাবি, মার্কিন বাহিনীর কড়া নজরদারি ও হুমকি সত্ত্বেও তাদের জাহাজগুলো সফলভাবে চলাচল করছে।

এর আগে তেলবাহী ট্যাংকার ট্র্যাকিং সংস্থা ভর্টেক্সা জানিয়েছিল, অন্তত ৩৪টি ইরানি ট্যাংকার মার্কিন অবরোধ ভেঙেছে, যার মাধ্যমে প্রায় ১১ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করা হয়েছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন অবরোধের প্রতিক্রিয়ায় তারা হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরো জোরদার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হয়। এরপর ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা দেয়, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ১১ এপ্রিল ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনায় কোনো চুক্তি হয়নি। পরে ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে; যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত অব্যাহত থাকবে।

সূত্র : ফারস নিউজ, মিডল ইস্ট মনিটর

এই সম্পর্কিত আরো

লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন

শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো

যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর জন্য ওপেকের ১৫০০ কোটি ডলার সহায়তা ঘোষণা

আমিরাত ওপেক ছাড়ায় খুশি ট্রাম্প, চাপে সৌদি আরব

ইরান যুদ্ধে অচলাবস্থায় হরমুজ প্রণালি

মধ্যপ্রাচ্য যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ফের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিলো ইরান