বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ট্রাম্পকে ইরানের সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ শাহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চুক্তির সময়সীমা আরো দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এই সময়ে ইরানকে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ারও অনুরোধ করেছেন তিনি। শাহবাজের মতে, চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো আশাব্যঞ্জক এবং এর একটি যৌক্তিক পরিণতির জন্য সময় দেওয়া প্রয়োজন।

এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান।

আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ জোরালো এবং ধারাবাহিকভাবে এগোচ্ছে। অদূর ভবিষ্যতে এর মাধ্যমে উল্লেখযোগ্য ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। তিনি আরো লেখেন, কূটনৈতিক প্রক্রিয়াকে সফল হওয়ার সুযোগ দিতে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরো দুই সপ্তাহ বাড়ানোর জন্য আন্তরিক অনুরোধ জানাচ্ছি।

একই সঙ্গে তেহরানের প্রতি সদিচ্ছার নিদর্শন হিসেবে ওই দুই সপ্তাহ হরমুজ প্রণালি খোলা রাখার আহ্বান জানিয়েছেন শাহবাজ শরিফ। তিনি আরও বলেন, এ অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে আমরা যুদ্ধরত সব পক্ষকে আগামী দুই সপ্তাহ সবখানে যুদ্ধবিরতি পালনের অনুরোধ করছি। এতে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি টানা সম্ভব হতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দেওয়া প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান।

এক সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুতই একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে একটি প্রতিক্রিয়া জানানো হবে।

সূত্র : আল জাজিরা

এই সম্পর্কিত আরো