বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগানোয় ২ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ

ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা স্টিকার লাগানোর ঘটনায় ভারতের দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। রাজস্থান রাজ্যের আজমিরের বিভিন্ন স্থানে তারা ফিলিস্তিনের সমর্থনে স্টিকার লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাদের ভিসা বাতিল করে আনুষ্ঠানিকভাবে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ জারি করা হয়। খবর এনডিটিভির।

ইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাইউক্রেনে রাশিয়ার রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
ব্রিটিশ নাগরিক লুইস গ্যাব্রিয়েল ডি. এবং তার স্ত্রী আনুশি এমা ক্রিস্টিন পর্যটক ভিসায় ভারতে এসে পুষ্করে অবস্থান করছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা বিভাগ তথ্য পায় যে, এই দম্পতি আজমিরের বিভিন্ন জনসমাগমস্থলে ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগাচ্ছেন। পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্র যাচাই করে গোয়েন্দারা তাদের শনাক্ত করেন। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, তারা পর্যটক ভিসায় অবস্থান করেও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সুস্পষ্ট লঙ্ঘন।

পরবর্তীতে জেলা পুলিশের সহায়তায় সংশ্লিষ্ট স্টিকারগুলো সরিয়ে ফেলা হয় এবং আইন অনুযায়ী তাদের ভিসা বাতিল করে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। পর্যটক ভিসায় ভারতে অবস্থানকালে কোনো ধরনের রাজনৈতিক, প্রতিবাদমূলক বা আদর্শিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সম্পর্কিত আরো