বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা পলিসি সামিট অনুষ্ঠানে - ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ
advertisement
আন্তর্জাতিক

প্যারিসে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিসের ১৬তম এরোনডিজমেন্টের সিটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্স এবং মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি) তার বক্তব্যে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, জাতি গঠনে ভূমিকা, দুর্যোগ মোকাবিলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি শান্তি-নির্ভর পররাষ্ট্রনীতি ও পেশাদারিত্বের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান কাজী এহসানুল হক, প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অংশ নেন বিএনপি ফ্রান্স শাখার সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, বিএনপি ফ্রান্স শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি নেতা ও ব্যাংকার চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, কমিউনিটি নেতা এম এ রহিম, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এফবিজেএ এর মুখপাত্র সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, ব্যবসায়ী শহিদুল ইসলাম, গবেষক ইশতিয়াক আকিব এবং বাংলাদেশ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।

এই সম্পর্কিত আরো

ভোট ও গণভোট একসঙ্গে, উৎসবমুখর পরিবেশে অংশ নেবে জনগণ : ধর্ম উপদেষ্টা

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

নেহার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে আলোচনা

ফ্রান্স যুবদল নেতা অয়েছ আজিজুর রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা

পলিসি সামিট অনুষ্ঠানে ক্ষমতায় গেলে দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা জামায়াতের

সুনামগঞ্জ-১ আসনের জামায়াত প্রার্থীকে কার্যালয়ে অবরুদ্ধ

আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই: এম এ মালিক

কচকট খাঁ ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি

নির্বাচনের আগে দ্রুত লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুলাউড়ায় চা-শ্রমিকসহ শতাধিক মানুষের মাঝে শুভসংঘের শীতবস্ত্র বিতরণ