শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য - বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার দেশব্যাপী কঠোর নিরাপত্তা - পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তিচুক্তির মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। গতকাল মঙ্গলবার কেপটাউনে পার্লামেন্টে এক ভাষণে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ‘আমরা গাজা শান্তিচুক্তিকে স্বাগত জানাই। তবে এটি আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় কোনো প্রভাব ফেলবে না। মামলার কাজ এগুচ্ছে। এখন ইসরায়েলকে আদালতে আমাদের দাখিল করা আবেদনগুলোর জবাব দিতে হবে। তারা আগামী বছরের জানুয়ারির মধ্যে তা দিতে বাধ্য।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এর দুই মাস আগে ৭ অক্টোবর গাজায় আগ্রাসন চালায় ইসরায়েল।

আন্তর্জাতিক বিচার আদালতে ২০২৪ সালের অক্টোবরে ৫০০ পৃষ্ঠার বিশদ নথি জমা দেয় দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলকে ২০২৬ সালের ১২ জানুয়ারির মধ্যে এর জবাব দিতে বলা হয়। মৌখিক শুনানি শুরু হওয়ার কথা ২০২৭ সালে। চূড়ান্ত রায় আসতে পারে ২০২৭ সালের শেষের দিকে বা ২০২৮ সালের শুরুর দিকে।

আইসিজে এ পর্যন্ত তিন দফা অন্তর্বর্তী আদেশ দিয়েছে, যাতে ইসরায়েলকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বলা হয়। ইসরায়েল অবশ্য এসব আদেশের কোনোটিই মানেনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই সম্পর্কিত আরো

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল পাশ, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

সরকারি কাজে সহায়তা করাই কাল হয়ে দাঁড়ালো ফয়েজের

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

ফজল হত্যা: হারুন ও নুরইয়ের খোঁজ নেই, আতঙ্কে এলাকাবাসী

শাহ আরেফিন টিলায় ৯৬ হাজার ঘনফুট পাথর জব্দ

সংসদে ডা. জীবনের প্রথম বক্তব্য বানিয়াচং-আজমিরীগঞ্জের উন্নয়ন ও ৯ হত্যাকাণ্ডের বিচারের দাবি

দু'দিনের ব্যবধানে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু

দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে পরিষ্কার: জামায়াত আমির

নিউজিল্যান্ড টিমের সফর উপলক্ষ্যে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি কমিশনার

দেশব্যাপী কঠোর নিরাপত্তা পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের