বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান - আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার
advertisement
স্বাস্থ্য ও চিকিৎসা

দগ্ধদের মানসিক চিকিৎসাও দেওয়া হচ্ছে, চিকিৎসাধীন ৩৩, আইসিইউতে ৩

উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের শারীরিক আঘাতের পাশাপাশি মানসিক চিকিৎসায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন। একই সঙ্গে দগ্ধদের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও তিনি জানান। মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিচালক এসব কথা বলেন।

ডা. নাসির উদ্দিন বলেন, ৩৩ জন রোগী এখানে ভর্তি রয়েছে। এর মধ্যে ৩ জন গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছে। তাদের চেয়ে একটু কম গুরুতর অর্থাৎ সিভিয়ার ক্যাটাগরিতে রয়েছে ৮ জন। ১৯ জন কেবিনে ও বাকিরা অন্যান্য ওয়ার্ডে ভর্তি রয়েছে। তবে সোমবার থেকে এখন পর্যন্ত তাদের সবার অবস্থা অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার কাউকে ছুটি দেওয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহে পর্যায়ক্রমে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে। দগ্ধ সব রোগীর ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসায় গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, যাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে, তারা পরবর্তীকালে ফলোআপ চিকিৎসার জন্য আসবে। তাদের পরবর্তীকালে অপারেশনও লাগতে পারে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৮ জন, ঢাকা সিএমএইচে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, ইউনাইটেড হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

উত্তরায় বিমান বিধ্বস্ত

এই সম্পর্কিত আরো

কিশোরগঞ্জে জনসভায় ডা. শফিকুর রহমান আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল

সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

সুনামগঞ্জে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

যমুনা-সচিবালয় এলাকায় জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে 'শাহনূর চৌধুরী মেধবৃত্তি' প্রদান সম্পন্ন

যুক্তরাজ্য প্রবাসী নূরে আজমের উদ্যোগে হাওরে কৃষক ছাউনি নির্মাণ

সুনামগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৭ নেতা বহিষ্কার