বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন সংসদে উচ্চকক্ষ গঠনে জট খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮ জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’ বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন
advertisement
বিনোদন

শাহরুখ-গৌরির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ

শাহরুখ ও গৌরি দম্পতির মুম্বাইয়ে রয়েছে একটি রেস্তোরাঁ। ‘তরী’নামের সেই রেস্তোরাঁর বিরুদ্ধে এবার উঠেছে অভিযোগ।

এক ফুড ভ্লগার গুরুতর অভিযোগ তুলেছেন। বলছেন, নকল পনির বিক্রি করা হয় বলিউড বাদশার দোকানে! সম্প্রতি সার্থক সচদেব নামের ওই ইউটিউবার রেস্তোরাঁটিতে খেতে গিয়েছিলেন। সেসময়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে তিনি দাবি করেছেন, সেখানে নকল পনির বিক্রি করা হয়।

তিনি আরও দাবি করেন, রেস্তোরাঁয় স্টার্চযুক্ত (শ্বেতসার) পনির পরিবেশন করা হয়েছিলো এবং সেটি তিনি পরীক্ষা করেই বুঝেছেন। ভিডিওতে, সার্থক রেস্তোরাঁয় পরিবেশন করা পনিরের একটি টুকরোতে আয়োডিন টিংচার পরীক্ষা করেন। এই পরীক্ষা মূলত স্টার্চের উপস্থিতি সনাক্ত করতে ব্যবহৃত হয়। খাবার আয়োডিনের সংস্পর্শে আসার সাথে সাথে পনিরের রঙ কালো বা নীল হয়ে যায়। রঙ পরিবর্তন হওয়ার কারণে সার্থক ঘোষণা করেন, শাহরুখ খানের রেস্তোরাঁয় নকল পনির পরিবেশন করা হচ্ছে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সার্থক একই সময়ে মুম্বাইয়ের বেশ কয়েকটি সেলিব্রিটি মালিকানাধীন রেস্তোরাঁ পরিদর্শন করেন। সবগুলোতে সার্থক পনির পরীক্ষা করে দেখেন। তবে তাদের কারও রেস্তোরাঁয় পনিরের রঙ পরিবর্তন হয়নি। শুধুমাত্র শাহরুখ-গৌরির রেস্তোরাঁয় পনিরের রঙই পরিবর্তন হয়েছে। ভিডিওটি এরিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এরপর রেস্তোরাঁ থেকে চ্যালেঞ্জ জানানো হয়েছে যে, পনির মোটেই নকল ছিল না।

▐ এই সম্পর্কিত আরো

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সুনামগঞ্জে ১৮ বছর পর হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

সংসদে উচ্চকক্ষ গঠনে জট

খোঁজ নেই অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার

মুস্তাফিজের খরুচে বোলিং, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

পাঠানপাড়ায় সওজের ভূমিতে তোলা দেয়াল ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ

কানাডা থেকে ফেরত পাঠানো হলো ৩৪০ বাংলাদেশিকে, অপেক্ষায় আরও ১,৩৬৮

জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের মহোৎসব: ওসির পাশে রহস্যময় ‘সভাপতি’

বিয়ানীবাজারে ঠিকাদার কাজ না করায় থমকে আছে এক কোটি টাকার মার্কেট নির্মাণ

জৈন্তাপুরে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন