শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
সারাদেশ

রাজধানীতে মধ্যরাতে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপ, দোকান বন্ধ রেখে প্রতিবাদ

মধ্যরাতে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কোপানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চাপাতি হাতে ৮–১০ জন সন্ত্রাসীকে এলোপাতাড়ি কোপাতে দেখা যায়। আর সেই ব্যক্তি চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন।

পরে জানা যায়, আক্রান্ত ব্যক্তি ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্যসচিব এহতেশামুল হক।

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদে আজ শনিবার এলিফ্যান্ট রোডের কম্পিউটার ও সংশ্লিষ্ট পণ্যের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

পুলিশ বলছে, চাপাতির আঘাতে আহত এহতেশামুল হক মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির ব্যবসায়ী নেতাদের অভিযোগ, চাঁদা না দেওয়ায় ‘ইমন গ্রুপের সন্ত্রাসীরা’ এহতেশামুল হককে চাপাতি দিয়ে কুপিয়েছে।

ব্যবসায়ীরা জানান, এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং ইসিএস কম্পিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু ও ইসিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্যসচিব এহতেশামুল হক গতকাল শুক্রবার রাতে মার্কেট থেকে বের হওয়ার সময় অতর্কিতে হামলার শিকার হন।

এহতেশামুল হককে মার্কেটের সামনে রাস্তায় এবং ওয়াহিদুল হাসান দীপুকে তাঁর গাড়ির ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা। বহিরাগত হামলাকারীরা আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে থাকা দুটি গাড়িও ভাঙচুর করে এ সময়।

ওয়াহিদুল হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এহতেশামুল হক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

দুই ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে দোকান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মার্কেটের দোকানমালিকেরা। মানববন্ধনে ইসিএস সিটি সেন্টারের সহসভাপতি নজরুল ইসলাম হাজারী বলেন, ‘কয়েকদিন ধরেই আমাদের কাছে অনেকে বিভিন্ন খরচের নাম করে চাঁদা চাইতে আসছিল। এ কারণেই হামলা কি না জানি না। আমরা চাই এর তদন্ত হোক।’

মার্কেটের সভাপতি জহিরুল ইসলাম বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসী ঘটনা কখনোই আমাদের ব্যবসায়ীদের ভয় দেখাতে পারবে না। আমাদের মার্কেট ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়বে।’

এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির সভাপতি মোক্তার হোসেনসহ অন্য স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার তদন্ত ও বিচার দাবি করে সন্ত্রাসীদের প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দেন।

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ