বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জানালেন অর্থমন্ত্রী - মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান
advertisement
সারাদেশ

১৫ কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি

ফেনীতে ১৫ কুকুরকে তিন মাস খাওয়ানোর শর্তে প্রাণী হত্যা মামলার এক আসামিকে মুক্তি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক অপরাজিতা দাস এ আদেশ দেন।


মামলার বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম পিয়াস বলেন, প্রাণী হত্যার ঘটনায় ফেনীতে এটিই প্রথম কোনো মামলা হয়েছিল। এ মামলায় আসামি জসিম উদ্দিন দোষ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের প্রবেশন দিয়েছেন।

প্রবেশনকালে আসামিকে ১৫টি কুকুরকে খাওয়াতে হবে এবং পশুর যত্ন নিতে হবে। এ বিষয়ে ছবিসহ স্থানীয় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে পরবর্তীতে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শর্ত ভঙ্গ করলে একই আইনে যে কোনো দণ্ড দিতে পারেন আদালত।

গত ১ এপ্রিল ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যানিমেল এইড ফেনীর পরিচালক এনাম হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে প্রাণী হত্যার মামলাটি করেন। পরে মামলাটি আমলে নিয়ে ফেনী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালতের বিচারক মুহাম্মদ আশেকুর রহমান।

মামলার বাদী এনাম হোসেন বলেন, গত ৪ ফেব্রুয়ারি ফেনী শহরের শান্তি কোম্পানি সড়কের শান্তি কোম্পানি বাড়ির কালামিয়ার ছেলে জসিম উদ্দিন বিনা কারণে দুই মা কুকুর ও নয়টি শাবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন। অনুমতি ছাড়া প্রকাশ্যে ১১টি কুকুর হত্যা করে আসামি প্রাণিকল্যাণ আইন লঙ্ঘন করেছেন। অন্যায়ভাবে প্রাণী নিধন বন্ধের জন্যই আইনের আশ্রয় নিই।

গত ৯ জুলাই পিটিয়ে কুকুর হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন আদালত। একইদিন শুনানি শেষে প্রধান অভিযুক্ত জসিম উদ্দিনকে আদালতে হাজির করার নির্দেশ (সমন জারি) দেন বিচারক।

এই সম্পর্কিত আরো

ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানালেন অর্থমন্ত্রী মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান