শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ
advertisement
সারাদেশ

জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তবে চলতি বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের পর এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।

এদিকে কমিটি বিলুপ্তির খবরে সিদ্ধিরগঞ্জে মিষ্টি বিতরণ করেছে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

আজ দুপুরে শিমরাইল মোড়ে মিষ্টি বিতরণ করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি রিপন সরকার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা দলের সব সিদ্ধান্তকেই মেনে নেই। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছিলাম। গত ৫ আগস্টের পরও নির্যাতিত। আমাদের অনেক বিএনপি নেতাকর্মীকে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানো হয়েছে। আমরা জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা নারায়ণগঞ্জে সুস্থ ধারার রাজনীতি চাই।’

এই সম্পর্কিত আরো

অনৈতিক অনিয়ম: ছাত্র শক্তি সিলেটের নেত্রী সারাকে বহিস্কার

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

স্বপ্ন যখন ক্যারিয়ার গড়ার : সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের অনন্য উদ্যোগ

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর রহমান

সারাওয়াকের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

ড্রেনের ওপর রাখা বিস্কুটের কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ দিনে ৫ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল নুরুলের লাশ